IQNA

অস্ট্রেলিয়ায় মুসলমানদের জন্য বিশেষ টেলিভিশন চ্যানেল চালু

23:54 - March 17, 2015
সংবাদ: 3004317
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রেলিয়ার বিভিন্ন মিডিয়ায় ইসলাম ধর্ম সম্পর্কের ভ্রান্তি ধারণা প্রচারের প্রতিবাদে ‘একক পথ’ নামক বিশেষ টেলিভিশন চ্যানেল চালু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ার সিডনির মুসলমানদের উদ্যোগে নিজেদের ধর্ম রক্ষার্থে এবং বিভিন্ন মিডিয়ায় ইসলাম ধর্ম সম্পর্কের ভ্রান্তি ধারণা প্রচারের প্রতিবাদে ‘একক পথ’ নামক বিশেষ টেলিভিশন চ্যানেল চালু হয়েছে।
এ টেলিভিশন চ্যানেলের প্রধান মিলাজ মজানী বলেন: বর্তমানে মুসলিম সম্প্রদায়ের ওপর অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে। দুর্ভাগ্যবশত, এ চাপের মূল কারণ হিসেবে মিডিয়াকে দায়ী করা যায়, কারণ তারা মিডিয়ায় মুসলমানদেরকে ভিন্ন ভাবে তুলে ধরছে। তবে নিশ্চিত থাকতে পারেন আমরা আমাদের নেটওয়ার্কে সঠিক বার্তা সমূহ প্রকাশ করব।
আমাদের কর্মসূচীর মধ্যে এটা থাকবে যে, কেউ যেন মুসলিম সম্প্রদায়কে ভুল লক্ষ্যে প্রচার না করে এবং সকল অস্ট্রেলিয়ানদের জন্য সমান ভাবে প্রচার করা হবে।
এ টেলিভিশন চ্যানেলে মুসলিম ব্যক্তিত্ব এবং অস্ট্রেলিয়ার রাজনৈতিক ব্যক্তিদেরকে বিভিন্ন বিষয়ে পর্যালোচনার জন্য নিমন্ত্রণ করা হবে। অস্ট্রেলিয়ান মুসলমানদের খবর ছাড়াও মুসলিম ও অমুসলিমদের নিকট ইসলামি বার্তা পৌঁছানোর চেষ্টা করব।
3000053

captcha