
বার্তা সংস্থা ইকনা: ১৮০০ সালের শেষের দিকে ভাইকিংরার মালিকানাধীনে ব্রেরিকা নামক একটি ব্যবসায়িক কেন্দ্র ছিল। সেখানে প্রত্নতাত্ত্বিকগণ খনন কর্মের সময় এ আংটিটি উদ্ধার করেছে। সম্ভবত ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে “الله” ‘আল্লাহ’ লিখিত এক আংটিটি এ অঞ্চলে স্থানান্তরিত হয়েছে।

প্রত্নতত্ত্ববিদের মতে এ আংটির পাথরে কুফি বর্ণমালায় “الله” “আল্লাহ” অথবা “بالله” “বিল্লাহ” কিম্বা “الاالله” “আলিল্লাহ” লেখা রয়েছে। আর এ থেকে প্রমাণিত হয় যে ইসলামী বিশ্বের সাথে স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে এ আংটিটি প্রায় ১২০০ বছরের পুরাতন।

বলাবাহুল্য, প্রায় ৩৪০০ বছর পূর্বে স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপ এবং মিডিল ইস্ট মধ্যে প্রথম বাণিজ্যিক সম্পর্ক গরে উঠে।
3000113