
ইসলাম টামইসের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : সামরিক বাহিনীর সহায়তা ব্যতীত এদেশে সন্ত্রাসীদের বিপক্ষে বিজয়ী হওয়া সম্ভব নয় –এ কথা উল্লেখ করে তিউনিশিয়ার প্রধানমন্ত্রী ‘হাবিব আস-সাইদ’ বলেন : যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় সন্ত্রাসীদের ব্যবহৃত সকল ওয়েব সাইট ব্লক করার চেষ্টা অব্যাহত রেখেছে দেশের নিরাপত্তা বিভাগ।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন : সন্ত্রাসীরা বর্তমানে পাহাড়ে তাদের গোপন আস্তানা ত্যাগ করে শহরগুলোতে প্রবেশ করেছে। অতএব, তাদের হামলা রোধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মিত্র দেশগুলোর সাথে সহযোগিতা ঐ পদক্ষেপগুলোর অন্যতম।
উল্লেখ্য, গত বুধবার তিউনিশিয়ার জাতীয় যাদুঘরে চালানো হামলায় ২২ জন নিহত হয়; যাদের মাঝে ১৭ জন বিদেশী পর্যটকও ছিলেন। এ হামলায় ২৪ জন আহত হয়।