
বার্তা সংস্থা ইকনা: ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সচিব আয়াতুল্লাহ জান্নাতী’র স্ত্রীর ইন্তেকালের জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী এক শোকবানীর মাধ্যমে সমবেদনা জ্ঞাপন করেছেন।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর শোকবানী নিম্নে বর্ণনা করা হল:
বিসমিহি তায়ালা
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সচিব
আপনার মুমিন এবং বিপ্লবী স্ত্রীর ইন্তেকাল জন্য আপনাকে এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।
সাইয়্যেদ আলী খামে
২৭শে মার্চ, ২০১৫