IQNA

ফ্রান্সের একটি কলেজে কুরআন স্টাডিজের আলোকে প্রথম কোর্স শুরু

14:05 - April 03, 2015
সংবাদ: 3080892
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের একটি কলেজে ইসলামী অধ্যয়ন চালু করার উদ্দেশ্যে কুরআন স্টাডিজের আলোকে প্রথম কোর্স শুরু হয়েছে।

‘Le Monde’ সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের রাজধানী প্যারিসে উচ্চ শিক্ষার জন্য গ্রহণযোগ্য প্রতিষ্ঠান ‘ডি ফ্রান্স কলেজে’র অধ্যাপক ফ্রাঁসোয়া ডারভিশের উদ্যোগে কুরআন স্টাডিজের আলোকে প্রথম কোর্স শুরু হয়েছে।
সম্প্রতি তিনি পবিত্র কুরআনের পাণ্ডুলিপির ওপর বিশেষ গবেষণা করে বলেছেন: আমার গবেষণা থেকে ইসলামের প্রথম শতাব্দীর বিভিন্ন তথ্য সমূহ কুরআন স্টাডিজের আলোকে প্রথম কোর্সে  পর্যালোচনা করব।
প্যারিসের ‘ডি ফ্রান্স কলেজে’ ফ্রাঁসোয়া ডারভিশ গতকাল (২য় এপ্রিল) থেকে কুরআন স্টাডিজের আলোকে ‘কুরআন টেক্সট এবং রূপান্তরের ইতিহাস’ শিরোনামে প্রথম কোর্স শুরু করেছে।
জ্ঞান অর্জনের জন্য এ কলেজের নিয়ম অনুযায়ী, উক্ত কোর্সে সবাই স্বাধীন ভাবে অংশগ্রহণ করতে পারবে এবং পূর্বে থেকে নাম নিবন্ধনের প্রয়োজন নেই।
3079849

captcha