IQNA

আমেরিকার ‘হার্ভার্ড’ বিশ্ববিদ্যালয়ে ইসলামী কোর্স শুরু হবে

14:47 - April 03, 2015
সংবাদ: 3080896
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার ‘হার্ভার্ড’ বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজের আলোকে বিশেষ কোর্স শুরু হবে।

বার্তা সংস্থা ইকনা: আমেরিকার ‘হার্ভার্ড’ বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজের আলোকে বিশেষ কোর্স শুরু হবে এবং এ কোর্স আরবি, ফার্সি ও উর্দু ভাষায় অনুষ্ঠিত হবে।
এ কোর্সে ইসলামী স্টাডিজ ছাড়াও আগ্রহী ব্যক্তিদের জন্য ইসলাম ধর্ম সম্পর্কে অন্যান্য কোর্স গ্রহণ করা হবে এবং ইসলাম ধর্মের বানী ও ইসলাম পরিচিতির আলোকেও বিশেষ কোর্স গ্রহণ করা হবে।
‘হার্ভার্ড’ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদে শিক্ষার্থীরা খৃষ্টান স্টাডিজ ছাড়াও ইসলামী স্টাডিজ ও অন্যান্য ধর্মের সাথে পরিচিতি লাভ করবে এবং ইসলাম ধর্মের মতাদর্শের সাথে পরিচিত হবে।
এ কোর্স অন্যান্য ভাষার সাথে আরবী ভাষাও নেওয়া হবে এবং শিক্ষার্থীদের কোন কোন অধ্যায় বোঝার জন্য আরবী শেখার প্রয়োজন রয়েছে।
এছাড়াও এ বিশ্ববিদ্যালয়ে ইসলামী অতীন্দ্রিয়বাদ ও দর্শনের আলোকে বিশেষ কোর্স অনুষ্ঠিত হয় এবং ইরানী ও ইসলামী লেখকদের বিভিন্ন গ্রন্থ পর্যবেক্ষণ করা হয়।
‘হার্ভার্ড’ বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় এবং প্রতি বছর এ বিশ্ববিদ্যালয় থেকে ধর্ম ও অন্যান্য বিজ্ঞান সম্পর্কে গবেষণা করা হয়।
3079847

captcha