IQNA

আদালতে উপস্থিত করা হল আমেরিকান তিন মুসলিম শিক্ষার্থীর হত্যাকারীকে

23:53 - April 07, 2015
সংবাদ: 3106467
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে গত ফেব্রুয়ারি মাসে তিন মুসলিম শিক্ষার্থীর হত্যাকারী ক্রোগ স্টিফেনে বিচারকার্য সম্পন্ন করার জন্য আদালতে উপস্থিত করানো হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জেলা আইনজীবী হত্যাকারী স্টিফেনের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আহবান জানিয়েছে। বর্তমানে ‘এফ বি আই’ এর কর্মকর্তাগণ এ বিষয় তদন্ত করছে।
গত ফেব্রুয়ারি মাসে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের নিকটে একটি অ্যাপার্টমেন্ট থেকে ফিলিস্তিনি বংশোদ্ভূত সিরীয় শিক্ষার্থী দিয়াহ শাদি বারাকাত এবং তার স্ত্রী ইউসোর মোহাম্মদ আবু-সালহা ও শ্যালিকা রাজান মোহাম্মদ আবু-সালহাকে হত্যার অভিযোগে খ্রিষ্টান ধর্মাবলম্বী ক্রেইগ স্টিফেন হিকসকে গ্রেফতার করা হয়েছে।
প্রসিকিউটর আদালতে বলেন: ‘চ্যাপেল হিল’ শহরে এ তিন শিক্ষার্থীর বাড়িতে ক্রেইগ স্টিফেন প্রবেশ করে তাদেরকে গুলি করে হত্যা করে।
নিহতের পরিবারবর্গ হত্যাকারীকে আদালতে উদ্দেশ্য প্রণেদি অপরাধে অভিযুক্ত করার চেষ্টা করেছে। তারা বিশ্বাস করে তাদের সন্তান ধর্মীয় পরিচয়ের জন্য ক্রেইগ স্টিফেনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ম ফেব্রুয়ারিতে এ তিন মুসলিম শিক্ষার্থীর মাথায় লক্ষ্য করে গুলি করা হয়েছে।
এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমেরিকান মুসলমানেরা ব্যাপক প্রতিবাদ করে এবং হোয়াইট হাউসের সামনে জুময়ার নামাজ আদায় করেছে। 
3104341

captcha