
আন্তর্জাতিক বিভাগ: আয়াতুল্লাহ সৈয়দ বাহরুল উলুম কয়েক দিন কোমায় থাকর পর মঙ্গলবার সকালে ‘সাদর’ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি জীবন ভোর ইসলামের সেবা করে গিয়েছেন এবং বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।
আয়াতুল্লাহ সৈয়দ বাহরুল উলুমের ছেলে সৈয়দ ইব্রাহীম বাহরুল উলুম এক বিবৃতিতে তার বাবার মৃত্যুর কারণে ইরাকি জনগণকে সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি বলেন: ইরাকের এ চরম পরিস্থিতির সময় শক্তিশালী পুরুষদের মধ্যমে একজন দুনিয়া থেকে চলে গেলেন। আয়াতুল্লাহ সৈয়দ বাহরুল উলুমের অত্যাচারী শাসকদের বিরুদ্ধে পাহাড়ের মত প্রতিবাদ করতেন।
আয়াতুল্লাহ সৈয়দ বাহরুল উলুম ইরাকের পবিত্র নগরী নাজাফে জন্মগ্রহণ করেন এবং অত্যাচারী শাসক সাদ্দামের প্রতিবাদ করেছেন। একারণে তিনি দীর্ঘ দিন বিদেশে অবস্থান করেছেন।
২০০৩ সালে অত্যাচারী শাসক নিপাতের পর ইরাকে ফিরে আসেন এবং ইরাকি পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি দু’বার এ পরিষদের প্রধান হন।
আয়াতুল্লাহ সৈয়দ বাহরুল উলুম ১৯২৭ সালে ইরাকের পবিত্র নগরী নাজাফে জন্মগ্রহণ করেন এবং এ শহরেই একাডেমিক শিক্ষা অর্জন করেন। তিনি ইতিহাস, রাজনীতি, ফিকাহ এবং উসুলের ওপর পঞ্চাশটিও অধিক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।
তিনি ইরাকের ইসলামী আন্দোলনের একজন অন্যতম সদস্য এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন।
এ বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদের জানাজা আজ বুধবার (৮ই এপ্রিল) ইমাম হুসাইন (আ.) এর মাজারের পরিচালক ‘শাইখ আব্দুল মাহদি কারবালায়ী’ এবং হযরত আব্বাস (আ.) এর মাজারের পরিচালক ‘সৈয়দ আহমাদ আস-সাফি’ সহ সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণের উপস্থিতিতে ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
3104441