IQNA

আল্লামা বাহরুল উলুমের ইন্তিকালে ইরাকের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

20:16 - April 08, 2015
সংবাদ: 3109937
আন্তর্জাতিক বিভাগ : আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মাদ বাহরুল উলুমের ইন্তিকালে শোক প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-ইবাদি।


বার্তা সংস্থা ইকনা : আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মাদ বাহরুল উলুমের ইন্তিকালে ইরাকের জনগণ, নাজাফে আশরাফের মারজাবৃন্দ, হাওযা ইলমিয়া এবং মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-ইবাদি।

এক বিবৃতিতে আল-ইবাদি বলেন : মরহুম আল্লামা বাহরুল উলুম ছিলেন, সাদ্দামের স্বৈরাচারী তাগুতি সরকার বিরোধী সংগ্রামের অন্যতম কর্ণধর। তিনি অত্যাচারী এ সরকারের বিরুদ্ধে তিন দশকেরও অধিক সময় ধরে সংগ্রাম করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে : স্বৈরাচারী সাদ্দামের পতনের পর তিনি তার প্রজ্ঞা, দূরদর্শিতা, সত্য চিন্তা এবং দৃঢ়তার মাধ্যমে ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেন।

বিবৃতির শেষে ইরাকের প্রধানমন্ত্রী বলেন : মহান আল্লাহ তাকওয়াবান ও সংগ্রামী এ আলেমকে তার অসীম নেয়ামতের ছায়াতলে স্থান দান করুন এবং তাঁর পরিবার ও গুণগ্রাহীদেরকে ধৈর্য্য ও প্রশান্তি দান করুন।# 3107800

সূত্র : কারবালা চ্যানেল

captcha