IQNA

সুইডেনে ইসলাম ধর্মকে অবমাননার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড

20:28 - April 08, 2015
সংবাদ: 3109938
আন্তর্জাতিক বিভাগ : বোরাস শহরে গণস্থানে ইসলাম ধর্মকে অবমাননার কারণে ৮৫ বছরের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুইডেনের এক আদালত। তবে ঐ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।


বার্তা সংস্থা ইকনা : সুইডেনের সরকারি রেডিও চ্যানেল থেকে প্রচারিত খবরে বলা হয়, গণস্থানে ১১টি ইসলাম বিরোধী পোস্টার স্থাপনের কারণে ৮৫ বছরের ঐ ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ঐ ব্যক্তির বিরুদ্ধে অন্যদের বিশ্বাসকে উপহাস করার অভিযোগ এনে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আদালতে নিজের কৃত অপরাধ স্বীকার করে, শহরে এ ধরনের পোস্টার স্থাপনকে চিন্তা-স্বাধীনতা বলে আখ্যায়িত করে আত্মরক্ষার চেষ্টা চালান তিনি। কিন্তু সুইডেন আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।#3106619

সূত্র : trtturk

captcha