IQNA

আর্মেনিয়ায় ‘বেলায়েতে কাউসার’ শিরোনামে বিশেষ প্রতিযোগিতা

23:46 - April 09, 2015
সংবাদ: 3116033
আন্তর্জাতিক বিভাগ: নবী কন্যা হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আর্মেনিয়ায় অবস্থিত ইরানি কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে ফাতিমা যাহরার জীবনীর আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: মরহুম শেইখ আব্বাস কুমীর ‘মুনতাহাল আমাল’ গ্রন্থ হতে এ প্রতিযোগিতা গ্রহণ করা হবে এবং আগ্রহী ব্যক্তি মণ্ডলী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এখনে যোগাযোগ করে (ফার্সি ভাষায়) প্রশ্নপত্র সংগ্রহ করতে পারেন।

উক্ত প্রতিযোগিতায় ৬টি প্রশ্ন করা হবে এবং এ জন্য ২০০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর জন্ম বার্ষিকী উপলক্ষে যে সকল নারীদের নাম জাহরা (স.) এর নামে নামকরণ করা হয়েছে তাদের মধ্যে লটারির মাধ্যমে ৫ জনকে ইয়েরেভানের কাবুদ মসজিদে বিশেষ পুরস্কার অনুদান করা হবে।
ইমাম সাদিক (আ.) হতে নবী নন্দিনী’র যে ৯টি নাম বর্ণনা করা হয়েছে এ সকল নামে যাদের নামকরণ করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জনকে পুরস্কার প্রদান করা হবে। এ ৯টি নাম যথাক্রমে: ফাতিমা, সিদ্দিকা, মুবারাকা, তাহেরা, যাকিয়া, রাজিয়া, মার্জিয়া, মুহাদ্দেসা এবং যাহরা।
3103321

captcha