IQNA

নিপীড়িত ইয়েমেনের বিজয়ের জন্য পাকিস্তানে দোয়া মাহফিল

15:40 - April 10, 2015
সংবাদ: 3117117
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের করাচী শহরে নিপীড়িত ইয়েমেনের বিজয় এবং মুসলিম উম্মাহর শত্রুদের ধ্বংস জন্য ‘জাওশান ছাগির’ দোয়া পাঠ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত দোয়ার অনুষ্ঠান করাচীর মুসলিম ঐক্য পরিষদের নারী বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিপীড়িত ইয়েমেনের বিজয় ও মর্যাদা এবং তাদের শত্রুদের ধ্বংসের জন্য দোয়া করেছেন।
‘জাওশান ছাগির’ দোয়ার অনুষ্ঠান করাচীর ‘জান্নাতুল বাকী’ কবরস্থানের নিকটে ‘শাহে কারবালা’ নামক হোসাইনিয়াতে অনুষ্ঠিত হয়েছে।
দোয়ার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং পরবর্তীতে হাদিসে কিসা, আহলে বায়েতের স্মরণে মর্সিয়া ও দোয়া ফারাজ পাঠ করা হয়।
উক্ত দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা অশ্রুসিক্ত চোখে আহলে বায়েত (আ.)এর শত্রুদের ধ্বংস এবং নিপীড়িত ইয়েমেনের জনগণের বিজয়ের জন্য দোয়া করেন।
3116050

captcha