
বার্তা সংস্থা ইকনা : এ সমাবেশে শিয়া ও সু্ন্নি নারীগণ বক্তব্য রাখেন।
চেন্নাইয়ের শিয়া ইওথ ফাউন্ডেশন জানিয়েছে : সকল মুসলমান এবং সর্বপরি সকল মানুষের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ব অত্যন্ত জরুরী একটি বিষয়। আর তাই মুসলিম নারীদেরকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে শিয়া ও সুন্নি বক্তাদের উপস্থিতিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত সপ্তাহে ইমাম আলী ইবনে আবি তালিব (আ.) ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তাগণ হিজাব এবং শিয়া ও সু্ন্নি মুসলমানদের মাঝে সংহতি সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন।
শত শত ভারতীয় নারীর অংশগ্রহণের মধ্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সমাবেশের অবকাশে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন গ্রন্থ উপস্থিত নারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
3122465
সূত্র : Two Circles