
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : নবী কন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে তৎপর ইরানি কালচারাল সেন্টারগুলোর উদ্যোগ বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ, সেনেগাল, বেলারুস, জর্জিয়া, রাশিয়া, কিরঘিজিস্তান, কাজাখিস্তান, চীন, পাকিস্তান, তুরস্ক, ভারত, বসনিয়া ও ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে এ সকল অনুষ্ঠান।
গত শুক্রবার ঢাকাস্থ ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে ড্যাফোডিল ইউনিভার্সিটির মিলনায়তনে এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মুস্তাফা (সা. আ.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ শাখার প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ আলী আলীরেজায়ী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন অনুষদের প্রধান ড. নিলুফার নাহার।
উল্লেখ্য, আলোচনা সভায় বক্তাগণ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।