
বার্তা সংস্থা ইকনা: উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে ‘মুহাম্মাদ হাজী হাসানী কারগার’ অংশগ্রহণ করবেন।
৫৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের খবর মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন সংস্থা জানিয়েছে। এছাড়াও সেদেশে ২০শে এপ্রিলে জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হবে।
মালয়েশিয়ায় ৫৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতা ২৫শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রতিযোগীরা স্থানীয় সময় সকাল ৮:৩০ থেকে রাত ১১ পর্যন্ত একে অপরের সাথে প্রতিযোগিতা করবে।
মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন সংস্থা মহাসচিব ‘ওসমান মুস্তাফা’ জানিয়েছেন: উক্ত কুরআন প্রতিযোগিতা সরকারের পক্ষ থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা মূল উদ্দেশ্য কুরআন তেলাওয়াতকে প্রচলন করা এবং জনগণের মধ্যে কুরআনের শিক্ষা প্রচার করা।
মালয়েশিয়ার প্রধান মন্ত্রীর উপদেষ্টা মাহিউদ্দীন ইয়াসিনের উপস্থিতিতে ২০শে এপ্রিল জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেদেশের প্রধানমন্ত্রী ‘নাজিব রাজাকে’র উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫ই জুনে ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান নারী ও পুরুষ বিভাগে অনুষ্ঠিত হবে। উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সেদেশের রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ৯ম থেক ১৪ই জুনে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় গত বছর প্রথম বারের মত হেফজ বিভাগ যুক্ত করা হয়েছে এবং এ প্রতিযোগিতায় বিশ্বের ২৭টি দেশ থেকে ৩০ জন হাফেজ অংশগ্রহণ করেছে।
3147077