IQNA

ইসলাম ধর্মকে পরিচয় করাতে আমেরিকার ৫০টি স্টেটে ভ্রমণ

22:05 - April 18, 2015
সংবাদ: 3168187
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার মিশিগান স্টেটের এক মুসলিম ব্যক্তি তার সুমধুর কণ্ঠে আযান প্রদানের মাধ্যমে ইসলাম ধর্মকে পরিচয় করানোর উদ্দেশ্য ৫০টি স্টেটের ৫০টি মসজিদ ভ্রমণ করবেন।

বার্তা সংস্থা ইকনা: মিশিগান স্টেটের মুসলিম অধিবাসী ‘জামিল সাইয়্যেদ’ ইসলাম বিদ্বেষীদের মোকাবিলা করার উদ্দেশ্যে আমেরিকার বিভিন্ন প্রদেশে ভ্রমণ শুরু করেছেন।
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) ও ইসলাম ধর্মকে জনগণের মধ্যে পরিচয় করানোর উদ্দেশ্যে ‘জামিল সাইয়্যেদ’ এ পরিকল্পনা গ্রহণ করেছেন।
জামিল সাইয়্যেদের ৩৫ দিনের ভ্রমণ হাওয়াই থেকে শুরু করেছেন এবং ৮ম মে’তে হাওয়াইয়ের রচেস্টার হিলসের মসজিদে শেষ হবে।
তিনি বলেন: ইসলাম বিদ্বেষী একটি বাস্তব সমস্যা। এ বৈষম্য ও ভ্রান্তি ধারণা দুর করার জন্য সমাজ ও জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে।
3165889

captcha