
বার্তা সংস্থা ইকনা: উত্তর ইরাকের সালাহউদ্দিন প্রদেশের তিকরিত শহরের পূর্বাঞ্চলে ইরাকের স্বেচ্ছাসেবী সেনাদের এক আগাম ও আকস্মিক সামরিক অভিযানে তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর রায়েদ আল জাব্বুরি জানিয়েছেন।
তিনি আজ (শুক্রবার) বলেছেন, নিরাপত্তা বাহিনী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাথ পার্টির অন্য এক (সাবেক) কমান্ডারকেও হত্যা করতে সক্ষম হয়েছেন।
আলাস তেল-ক্ষেত্রের কাছে এক অভিযানে তারা নিহত হন বলে রায়েদ জানান।
ইরাকে ২০০৩ সালে মার্কিন হামলায় সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর ইজ্জাত ইব্রাহিম বাথ পার্টির নতুন প্রধান হন। সাদ্দামের বিচার ও ফাঁসির পর ইজ্জাত ইব্রাহিম পালিয়ে বেড়াতেন। মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করতে পারেনি বা গ্রেফতার করতে চায়নি।
ইজ্জাত ইব্রাহিম ইরাকের বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়ে ২০১২ ও ২০১৩ সালে ভিডিও-বার্তা দিয়েছিলেন। তিনি ২০১৪ সালের জুলাই মাসে এক অডিও বার্তায় ইরাকিদেরকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এ যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। ওই বার্তায় তিনি তাকফিরি সন্ত্রাসীদের বীর বলে অভিহিত করেছিলেন।
সাদ্দামের বহু অপরাধ ও গণহত্যার সহযোগী এবং সাম্প্রতিক সময়ে ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান পরিচালক ইজ্জাত ইব্রাহিম নিহত হওয়ার ফলে আইএসআইএল সদস্যদের মনোবল আরও ভেঙ্গে পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। সূত্র: রেডিও তেহরান
