
বার্তা সংস্থা ইকনা : আজ (বুধবার, ২৯শে এপ্রিল) মজলিশে শুরায়ে ইসলামির (ইরানি পার্লামেন্ট) সভায় ১৮৫ জন সদস্য সর্বোচ্চ এক মাসের বেতন ইয়েমেনের জনগণের সাহায্যার্থে গঠিত ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়ে প্রদত্ত বিবৃতিতে ইয়েমেনের উপর স্বৈরাচারী আলে সৌদের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতির মূল অংশ :
বিসমিল্লাহির রহমানির রহিম
দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে যুক্তরাষ্ট্রের গ্রীন সিগন্যাল ও জায়নবাদীদের সহযোগিতায় স্বৈরাচারী আলে সৌদি চরম বর্বরতার সাথে ইয়েমেনের অসহায় জনগণের উপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এ হামলার মাধ্যমে তারা আরেকবার মুসলিম বিশ্বের সামনে তাদের প্রকৃত রূপ তুলে ধরলো।
ইয়েমেনের নারী, শিশু ও অসহায় মানুষ হত্যা, মুসলিম এ দেশটির অবকাঠামো ধ্বংস, আমাদেরকে গাজায় জায়নবাদী ইসরাইলের বর্বর হামলার কথা স্মরণ করিয়ে দেয়। এ আগ্রাসন স্বৈরাচারী সৌদি সরকারকে যুদ্ধ অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, আন্তর্জাতিক আদালতে একদিন তাদেরও বিচার হবে। সৌদি আরবের জানা উচিত এ পদক্ষেপের পরিণতিতে তাদের পরাজয় ঘটবে এবং এর মাধ্যমে তারা উভয় জগতের লাঞ্ছনা ক্রয় করছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রথম দিন থেকে বলে আসছে যে, সামরিক নয় বরং সংলাপের মাঝে এ সংকটের সমাধান খুঁজতে হবে।
ইতিমধ্যে কয়েক দফায় জরুরী ঔষধ ও চিকিত্সা সামগ্রী সরবরাহের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ইরান। গতকাল স্বৈরাচারী সৌদি বিমান বাহিনী সানআ বিমান বন্দরে বোমাবর্ষণের মাধ্যমে ইরানের ত্রাণবাহী বিমান অবতরণের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং ইয়েমেনের জনগণের হাতে ঔষধ ও চিকিত্সা সামগ্রী পৌঁছাতে ব্যর্থ হয়ে ফিরে আসে ত্রাণবাহী ইরানি ঐ বিমান।
আমরা ইরানি জাতির প্রতিনিধি হিসেবে অমানবিক এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে, ইয়েমেনের জনগণের সাহায্যের আহবানে সাড়া দান এবং সৌদি আরবের স্বৈরাচারী আলে সৌদ সরকারের প্রজন্ম হত্যার পথে বাধা সৃষ্টি করার বিষয়ে রেড ক্রস সোসাইটি ও ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মনোযোগ আকর্ষণ করছি।
বিবৃতির শেষে, সাহসী পাইলটগণ এবং যারাই ইয়েমেনের অসহায় জনগণের সেবায় নিজেদের জীবন হুমকির মুখে ফেলেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।# 3228533