
আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবায় বলেছেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু কর্মসূচি প্রয়োজন হলেও তেহরান একইসঙ্গে দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে, দেশটি কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি।
ইরানের প্রতি তাদের ভাষায় যেসব পশ্চিমা কর্মকর্তা আস্থা রাখতে পারছেন না তাদের উদ্দেশ করে ইমামি কাশানি বলেন, তারা এমন সময় ইরানের সততা ও সদিচ্ছাকে প্রশ্নিবিদ্ধ করছে যখন তারা নিজেরাই মিথ্যাচারের মাধ্যমে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে গোটা বিশ্বের স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।
ইয়েমেনে সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনে প্রতিদিনই নিহত মানুষের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন তেহরানের জুমার নামাজের খতিব। তিনি বলেন, সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের জনগণের উচিত রিয়াদের এ অন্যায় আচরণের প্রতিবাদ করা। তারা যদি এটা না করে তাহলে সৌদি সরকারের এ অপরাধের জন্য তারাও দায়ী থাকবে।
ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মুসলিম বিশ্বকে অভিনন্দন জানিয়ে আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, নবী-রাসূল ও আহলে বাইত (আ.)-এর আনুগত্য মুসলমানদের জন্য সৌভাগ্য ও সম্মান বয়ে আনে।