IQNA

ইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল ইসলামিক স্টাডিজ সেন্টার প্রতিষ্ঠিত হবে

13:23 - June 10, 2015
সংবাদ: 3312960
আন্তর্জাতিক বিভাগ: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ইউসুফ কালা এক বিবৃতিতে বলেছেন, সেদেশের সরকার বিশ্ব জুড়ে সত্যিকারের ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক স্টাডিজ সেন্টার প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইউসুফ কালা বলেন: সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় ইসলাম প্রচারের ক্ষেত্রে অধিকতর সক্রিয় ভূমিকা থাকার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন: ইন্টারন্যাশনাল ইসলামিক স্টাডিজ সেন্টার নির্মাণের জন্য ২০০ হেক্টর জমি বরাদ্দ করা হয়েছে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বান্দুং শহরে ইসলামী সহযোগিতা সংস্থা পক্ষ থেকে ‘এশিয়ান-আফ্রিকান’ শীর্ষক সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ ইন্দোনেশিয়াকে ইসলামী বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানায়।
কালা গুরুত্বারোপ করে বলেন: ইসলামী শিক্ষা অর্জনের জন্য ইন্দোনেশিয়ায়ও মিশরের আল আজহারের মত একটি ইসলামিক স্টাডিজ সেন্টার থাক প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন: এ সেন্টারটি এমন ভাবে নির্মাণ করার প্রয়োজন রয়েছে যে ইসলাম শিক্ষা অর্জনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এদেশে আসবে।
বিশ্বে প্রায় ১.৫৭ বিলিয়ন অধিবাসী ইসলাম ধর্মের অধিবাসী, যা মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ। ইন্দোনেশিয়ায় ২০৪ মিলিয়ন মুসলিম অধিবাসী রয়েছে, যা বিশ্বের মোট মুসলমানের ১৩ শতাংশ।
3312784

captcha