
বার্তা সংস্থা ইকনা: ‘মিনার’ নামক ইসলামিক এই রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কটি আবুজা শহরে চালু হয়েছে।
নাইজেরিয়ার إزالة البدعة وإقامة السنة (বিদয়াত বন্ধকরণ এবং সুন্নত চালুকরণ) ইসলামিক প্রতিষ্ঠানের প্রধান ‘বালা লায়ু’ বলেন: আমরা চাচ্ছি মিনারের মাধ্যমে মুসলমানদের জীবনের পরিবর্তন করতে এবং মুসলিম জনগণদের উত্তম কর্মসংস্থানের সৃষ্টি করতে।
এই ইসলামিক রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কটি ইসলামী শিক্ষা বুঝার ক্ষেত্রে মুসলিম ও অমুসলিমদের সাহায্য করবে।
নাইজেরিয়ার ধর্মীয় নেতাগণ ইসলামিক রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্ক ‘মিনার’কে স্বাগত জানিয়েছে।
নাইজেরিয়ায় মোট জনসংখ্যা ১৪ কোটি। এর মধ্যে ৫৫ শতাংশ মুসলমান এবং ৪০ শতাংশ খৃষ্টান অধিবাসী। এদেশের অধিকাংশ অঞ্চলের জনগণরা মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করছে।
3313298