IQNA

শান্তিপূর্ণভাবে পরস্পরের পাশে বাস করছে গুজরাটের মুসলিম ও হিন্দুরা

21:53 - June 14, 2015
সংবাদ: 3314369
আন্তর্জাতিক বিভাগ : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের হিন্দু ও মুসলমানরা প্রায় ২ দশক টানাপোড়নের পর পরস্পরের পাশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে।


বার্তা সংস্থা ইকনা : বিগত দুই দশক ধরে হিন্দু মুসলমানদের মাঝে টানাপোড়নের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত ভারতের গুজরাট রাজ্যের আহমাদাবাদ শহরের মুসলমান ও হিন্দুরা শান্তিপূর্ণভাবে পরস্পরের পাশাপাশে বসবাস করছে।

Zalak কমপ্লেক্সের সকল বাসিন্দা গুজরাটের হিন্দু সম্প্রদায়ের। এর একটি সড়ক পরেই এশিয়ার মুসলমানদের সবচেয় বড় কলোনী; যাতে সাড়ে চার লাখ মুসলমান বাস করে। এ অঞ্চলের মুসলমান ও হিন্দু পরিবারগুলো শান্তিপূর্ণভাবে পরস্পরের পাশে বসবাস করছে।

হিন্দু-মুসমানদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল আহমাদাবাদ শহরটি। এ কারণেই এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হয়। ধারণা করা হচ্ছে ঐ সকল চেষ্টা সফলতার মুখ দেখছে।# 3312834

সূত্র : ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা

captcha