
বার্তা সংস্থা ইকনা: এ বিবৃতিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল উল্লেখ করেছে, আজকে (১৪ই জুন) পবিত্র ঈদুল ফিতর। তাদের এ বিদ্রূপাত্মক বিবৃতি প্রদানের জন্য সকলেই তাদেরকে উপহাস করেছে।
ধর্ম সম্পর্কে আইএসআইএলের এমন ধারণা থাকার ফলে সামাজিক নেটওয়ার্ক টুইটার কিছু ব্যবহারকারীগণ বিস্ময় ও আশ্চর্য হয়েছে।
গবেষকগণ জানিয়েছে, তাকফিরি গোষ্ঠী আইএসআইএল প্রায় চার থেকে পাঁচ দিন আগেই ঈদুল ফিরতের দিন ধার্য করেছে। তাদের এ সিদ্ধান্তের মাধ্যমে ধর্ম সম্পর্কে তাদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় ফুটে ওঠে। সত্যিকার অর্থে এ ধরণের হাস্যকর বিবৃতির মাধ্যমে স্পষ্ট যে পবিত্র ধর্ম ইসলামের সাথে তাদের কোন সম্পর্কই নেই।
বলাবাহুল্য, ইরাকের সংবাদ মাধ্যম ‘আল নাখাইল’এর বরাত দিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ১৩ই জুন সোমবারে পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে।
3327796