IQNA

হাদীসের আলোকে প্রথম রমজানে গোসল

1:58 - April 03, 2022
সংবাদ: 3471651
তেহরান (ইকনা): সিয়াম সাধনার মাস ইবাদত বন্দেগীর মাস রবীউল কুরআন ( পবিত্র কুরআনের বসন্ত কাল ) সম্পূর্ণ পবিত্র কুর'আন নাযিল হওয়ার মাস। পবিত্র রমযানের শুভ আগমন উপলক্ষে সবাইকে জানাই মুবারক বাদ ও শুভেচ্ছা ।

রমযান মাসে আল্লাহ পাকের দরবারে দুআ করার সময় আমাদের সবার জন্য দুআ করার অনুরোধ জানাচ্ছি সকল মুমিন মুসলিম ভাই বোনদের কাছে ।

মাহে রমযানের প্রথম রাতের গোসল মুস্তাহাব ।মাহে রমযানের ১ম রাত ও ১ম দিবসের গোসল সংক্রান্ত বিভিন্ন হাদীস বিদ্যমান। আর এ গোসল স্বাস্থ্যের জন্য উপকারী ।

যে ব্যক্তি পছন্দ করে যে তার দেহে চুলকানি না হোক তার উচিত রমযান মাসের ১ম রাতে গোসল করা । কারণ , যে ব্যক্তি রমযান মাসের ১ম রাতে গোসল করবে আগামী বছরের রমযান মাস পর্যন্ত সে চুলকানি রোগে আক্রান্ত হবে না ।

সূত্র : যাদুল মাআদ , আল্লামা মাজলিসী, পৃ : ৭৯ 

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha