
মসজিদুল হারাম এবং মসজিদ আল-নববীর জেনারেল ডিরেক্টরেট ঘোষণা করেছে: পবিত্র রমজান মাসে মুসল্লিদের স্বাগত জানাতে, মসজিদ হারাম ২৫ হাজার নতুন কার্পেট দিয়ে সজ্জিত করা হয়েছে।
মসজিদুল হারামের কার্পেট পরিষ্কার বিভাগের প্রধান জাবের আহমদ ভাদায়ানি বলেছেন: নতুন কার্পেটগুলোকে সৌদি মানের বিলাসবহুল সবুজ গালিচা হিসেবে বিবেচনা করা হয়েছে যাতে মুসল্লিরা শান্তি ও সম্মানের সাথে তাদের ইবাদত করতে পারবেন।
জাবের আহমদ ভাদায়ানি আরও বলেছেন: হারামাইন শরিফাইনের জিয়ারতকারীদের অধিক সেবা প্রদানের জন্য হারামাইন শরিফাইনের মহাপরিচালক আবদুল রহমান বিন আবদুল আজিজ আল-সাদিস এই পদক্ষেপ গ্রহণ করেছেন।