
এই পবিত্র দিন ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খানের অনুদিত "এই আশেক্বন" সংগীতটি তুলে ধলা হল:
এই অশেক্বন্ এই অশেক্বন্ দেল্ র চে - র - ঘ - নী কোনীদ্
( হে আশেকান হে আশেকান প্রদীপ দিয়ে সাজাও হৃদয়কে )
গায়ক : আলীরেযা আস্সর্
এই অশেক্বন্ এই অশেক্বন্ দেল্ র চে - র - ঘ - নী কোনীদ্
হে আশেকান হে আশেকান প্রদীপ দিয়ে সাজাও হৃদয়কে
এই মেইফোরুশন্ শাহর র আঙ্গূর্ মেহমনী কোনীদ্
হে মদ্যবিক্রেতারা দ্রাক্ষা ( আঙ্গুর ) দিয়ে আপ্যায়ন কর গোটা নগরীকে
মাশুক্বে মান্ বোগশুদেহ্ দার্ রূয়ে গে - দ - য়ে খ - ন্যা - শ্
আমার প্রেমাস্পদ ( মাশুক ) খুলে দিয়েছে গৃহদ্বার ভিখারির তরে
থ সার কেশাম্ মান্ জোর্ য়েঈ আয্ সঘারো পেইম -ন্যা -শ্
যাতে এক ঢোক করি পান তার পানপাত্র থেকে
বায্মাস্তো রাক্ব্সাস্তো তারাব্
আসর নৃত্য , গীত ও বাদ্যের
মোত্রেব্ না - ভ - ঈ সয্ কোন্
মুতরিব্ ( গায়ক বাদক ) সুরের মূর্ছনা তোল
দার্ মাক্ব্দামে উ বেহথারীন্ থাসনীফ্ র অ- ভ - য্ কোন্
তার ( ঈদ ) আগমনে মনোজ্ঞ সংগীতের সুমধুর লহরী তোল
মাজনুনে বুয়ে লেইলি আম্ দার্ কুয়ে উ জয়াম্ কোনীদ্
লাইলীর সুরভির মজনুঁ ( উন্মাদ ) আমি তারই গলিতে
আমারে একটু ঠাঁই দাও
হাম্ চূন্ ঘো - ল - মে খ - ন্যা - শ্ যাঞ্জীর্ দার্ প - য়াম্ কোনীদ্
তার গৃহদাসের মতোই আমার পায়ে জিঞ্জির ( শিকল ) বেঁধে দাও ।
অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
১০ যিল্ হজ্জ্ ১৪৪২ হি