IQNA

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হাজি

16:48 - July 23, 2022
সংবাদ: 3472162
তেহরান (ইকনা): সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ২০ হাজার ৭৭৪ জন হাজি। আজ শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়, ৫৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এসব হাজি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি। এ বছর হজ করতে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচজন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

captcha