IQNA

আদালত অবমাননা: ইমরান খানের বিচার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত

17:45 - August 23, 2022
সংবাদ: 3472341
তেহরান (ইকনা): বিচারক ও পুলিশকে হুমকি দিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
আদালত অবমাননা: ইমরান খানের বিচার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তগতকাল সোমবার এ সংক্রান্ত নোটিশ গ্রহণ করেন আদালত।
 
জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকির অভিযোগে ইমরানকে আদালত অবমাননার নোটিশ জারির সিদ্ধান্ত নেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের রেজিস্ট্রার বিষয়টি উত্থাপন করলে অন্যসব বিচারকদের সাথে আলোচনার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিচারপতি মোহসিন আখতার কায়ানি, বিচারপতি বাবর সাত্তার ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হবে। 
 
পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার এক দিন পর আদালত অবমাননার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে বিচারক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বিডি প্রতিদিন
captcha