IQNA

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজারে পৌঁছেছে / ৮১ ফিলিস্তিনির মৃত্যু

18:08 - February 11, 2023
সংবাদ: 3473326
তেহরান (ইকনা): তুরস্কের দুর্যোগ ও জরুরি বিভাগ ঘোষণা করেছে যে তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০,৯৩৭ জনে পৌঁছেছে। 

তুরস্কের অপ্রত্যাশিত ঘটনা ও জরুরি বিভাগ তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে।
 
এই বিভাগের ঘোষণা অনুযায়ী, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০,৯৩৭ পৌঁছেছে। 
 
তুরস্কের দুর্যোগ ও জরুরি বিভাগ ঘোষণা করেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এক লাখেরও বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।
 
এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের আন্তাকিয়া শহরের ধ্বংসস্তূপ থেকে আরেক ফিলিস্তিনি পরিবারের মরদেহ বের করা হয়েছে। এই পর্যন্ত এই দুদেশে ভূমিকম্পের আঘাতে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে।
 
ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের মতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে আন্তাকিয়া শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে ফিলিস্তিনি পরিবারের ৩ সদস্যের মৃতদেহ বের করা হয়েছে।
 
এই সব মানুষ তুরস্কে স্থানান্তরিত হওয়ার আগে সিরিয়ার দারা শরণার্থী শিবিরে বসবাস করত।
 
এর আগে অ্যান্টিওক শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে ফিলিস্তিনি পরিবারের আরও ৩ সদস্যের মরদেহ বের করা হয়েছে।
 
উল্লেখিত মন্ত্রণালয় ভবিষ্যদ্বাণী করেছে যে এই বিধ্বংসী ভূমিকম্পে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
 
এদিকে তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছেন অনেক মানুষ। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে রাতদিন কাজ করছেন কর্মীরা। উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে বাড়ছে লাশের সংখ্যা।
 
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানায়, ভূমিকম্পে দেশটিতে এখন র্পযন্ত ২০ হাজার ৬৬৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে প্রতিবেশী সিরিয়ায় এখন পর্যন্ত তিন হাজার ৫৫৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
 
ধ্বংসস্তূপ থেকে এখনো কাউকে কাউকে জীবিত উদ্ধার সম্ভব হচ্ছে বলে জানা গেছে। তবে সময় গড়ানোর সঙ্গে সেই সম্ভাবনা ক্রমশ কমে আসছে।
 
এদিকে ভূমিকম্পে পর্যদুস্ত লাখ লাখ মানুষ জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছেন। জাতিসংঘের তথ্য মতে, এই দুই দেশে অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের জরুরি ভিত্তিতে সহযোগিতা প্রয়োজন।     
 
তুরস্কে পাঁচ লাখ ৯০ হাজার এবং সিরিয়াতে আক্রান্ত দুই লাখ ৮৪ হাজার মানুষের জন্য সাত কোটি ৭০ লাখ ডলার সহযোগিতার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।
 
সংস্থাটি এরই মধ্যে তুরস্ক এবং সিরিয়ার এক লাখ ১৫ হাজার আক্রান্ত মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। এ ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে ৭২ মেট্রিক টন ট্রমা এবং ইর্মাজেন্সি সার্জারি সরঞ্জাম সরবরাহ করেছে। সহযোগিতায় এগিয়ে যাচ্ছে জার্মানিও। 4121380
 
captcha