IQNA

বাগদাদে দয়েশের এয়ার ডিফেন্স কমান্ডার গ্রেফতার + ছবি

0:02 - February 21, 2023
সংবাদ: 3473383
তেহরান (ইকনা): ইরাকি গোয়েন্দারা বাগদাদের দক্ষিণে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের প্রধানকে গ্রেপ্তার করার খবর দিয়েছে।

ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রকের গোয়েন্দা ও নিরাপত্তার জেনারেল ডিরেক্টরেট এক বিবৃতিতে ঘোষণা করেছেন: বাগদাদের এই বিভাগের ইউনিট বাগদাদের আল-দুরা জেলায় একটি বিপজ্জনক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এই বিবৃতিতে বলা হয়েছে: এই ব্যক্তি সালাহ আল-দিন প্রদেশে দায়েশের সাথে সম্পৃক্ত "নাহাভান্দ" নামের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের দায়িত্বে ছিল।
এই অভিযানটি ১৭তম ইউনিটের সমন্বয়ে পরিচালিত হয়েছে এবং গ্রেফতারের পর অভিযুক্তকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। 4123241

بازداشت فرمانده پدافند هوایی داعش در بغداد + عکس

 

captcha