IQNA

পাকিস্তানে অর্থনৈতিক সংকটের মধ্যেও পুনরুজ্জীবিত হচ্ছে রমজানের আচার অনুষ্ঠান

12:43 - April 03, 2023
সংবাদ: 3473557
তেহরান (ইকনা): পাকিস্তানিরা কঠিন অর্থনৈতিক দুরবস্থায় থেকেও, অন্যান্য দেশের মতো পবিত্র রমজান মাসের সমস্ত রীতিনীতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।

তেহরান (ইকনা): সংবাদমাধ্যম আল-আলামের রিপোর্ট: রাওয়ালপিন্ডির বিখ্যাত বাজারে, একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বণ্টনের কাজ করে যাচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত ও পথচারী রোজাদারগণ এই সুবিধা থেকে উপকৃত হচ্ছেন।
শ্বাসরুদ্ধকর অর্থনৈতিক সংকট অব্যাহত থাকায় দেশটির মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। এই বরকতময় মাসকে কেন্দ্র করে পাকিস্তান সরকার দরিদ্র পরিবারগুলিকে ত্রাণ সামগ্রী দান এবং দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের কষ্ট কমানোর চেষ্টা করে যাচ্ছে।
পাকিস্তানে বর্তমানে ১৭ কোটি মুসলমানের বসবাস। এমন কঠিন পরিস্থিতি সত্ত্বেও, তারা ইফতারের টেবিলে স্থানীয় খাবার ও মিষ্টি পরিবেশনের মাধ্যমে রমজান মাসের বিশেষত্বকে ধরে রাখতে চেষ্টা করছে।
রমজান মাসে পাকিস্তানের অধিকাংশ মসজিদে একাধিকবার কোরআন খতম হয়ে থাকে এবং আলেমগণ বাচ্চাদেরকে মসজিদে কোরআনের সুরা ও পাঠ মুখস্থ করিয়ে থাকেন।
পাকিস্তানে রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা বলা হয়। পাকিস্তানিরা রমজান মাসের শেষ শুক্রবার রাতে শহরের সবচেয়ে বড় মসজিদে নামাজ আদায় করে এবং ফজরের আগ পর্যন্ত দোয়া করতে থাকে। 4130767

captcha