IQNA

কুরআন কি? / ৩

কুরআনে বর্ণিত হেদায়েতের বিভিন্ন ক্ষেত্রসমূহ

22:29 - June 06, 2023
সংবাদ: 3473838
তেহরান (ইকনা): অনেকে কুরআনের হেদায়েতকে একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ রাখতে চায়, অথচ এই ঐশী গ্রন্থের হেদায়েতের বিভিন্ন দিক সুস্পষ্ট।  

কুরআনের হেদায়েত মানব জীবনের সীমিত পরিসরে সীমাবদ্ধ নয়, বরং এটি মানব জীবনের সামগ্রিক বিশাল পরিধির সাথে সম্পর্কিত। অর্থাৎ, এটা এমন নয় যে, কুরআন মানুষকে এক অংশে পথ দেখায় এবং অন্য অংশে মানুষকে ছেড়ে দিয়ে মানবজীবনের প্রয়োজনীয় জিনিসগুলোকে উপেক্ষা করে।
কুরআন মানুষের জীবনের চারিপাশ ঘিরে আছে; মানুষের আধ্যাত্মিক আরোহণ এবং মানুষের আধ্যাত্মিক পরিপূর্ণতা থেকে শুরু করে মানব সমাজের পরিচালনায় যা কিছু প্রয়োজন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিভিন্ন শত্রু (অভ্যন্তরীণ শত্রু এবং বাহ্যিক শত্রু) থেকে রক্ষা করা, সংগ্রাম, জিহাদ, নৈতিকতা এবং সন্তান লালন-পালন... ইত্যাদি সবই কুরআন দ্বারা পরিচালিত হয়।
কুরআন শত্রুতা দূর করার সম্পর্কে বলে: فَاِذَا الَّذی بَینُکَ وَ بَینَه‌ عَداوَةٌ کَاَنَّه‌ وَلِیٌّ حَمیم  (ফুসসিলাত: ৩৪) পরিবার সম্পর্কে বলে: رَبَّنا هَب لَنا مِن اَزواجِنا وَ ذُرِّیَّتِنا ‌قُرَّةَ اَعیُن (ফুরকান: ৭৪) অথবা وَ اَنکِحُوا الاَیمی مِنکُم وَ الصّلِحینَ مِن عِبادِکُم وَ اِمائِکُم اِن یَکونوا فُقَراءَ یُغنِهِمُ اللهُ مِن فَضلِه (নুর: ৩২), 
কুরআন মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা, মানসিক শান্তি ও প্রশান্তি সম্পর্কে বলে: فَاَنزَلَ اللهُ سَکینَتَه عَلی رَسولِه؛ وَ عَلَی المُؤمِنین (ফাতহ: ২৬)
জীবনের পরিক্রমায় মানুষ যে অভ্যন্তরীণ সমস্যার মুখোমুখি হয় তা সমাধান করা থেকে শুরু করে বিজ্ঞান ও প্রকৃতির সম্পর্কে জানা, وَ استَعمَرَکُم فیها (হুদ: ৬১) যে, মানুষকে বিজ্ঞানের দিকে, জ্ঞানের দিকে, প্রকৃতির সত্য এবং অস্তিত্বের জগতের সত্য আবিষ্কারের দিকে এগিয়ে যেতে হবে। এ বিষয়ে وَ لا تُصَعِّر خَدَّکَ لِلنّاسِ وَ لا تَمشِ فِی الاَرضِ مَرَحًا (লোকমান: ১৮) অথবা وَ اقصِد فی مَشیِکَ وَ اغضُض مِن صَوتِک (লোকমান: ১৯) পবিত্র কুরআনে উল্লেখ হয়েছে।
মানব জীবনের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকা এরূপ সমস্যা সম্বন্ধে পবিত্র কুরআনে রয়েছে শিক্ষা ও দিক নির্দেশনা। অর্থাৎ কুরআন মানব জীবনের সকল বিষয়ের তত্ত্বাবধান করে এবং তাদের সকলের জন্য রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা এবং মানব জীবনের প্রতিটি অংশের জন্য একটি শিক্ষা রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যা উল্লেখ করা হয়েছে এবং এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এর সবই পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে।
কতিপয় গাফেল ব্যক্তি মনে করে যে, কুরআনের সাথে জীবনের সমস্যা, রাজনীতির সমস্যা, অর্থনৈতিক সমস্যা এবং সরকারী সমস্যার কোন সম্পর্ক নেই। এটা তেমন নয়, বরং কুরআনের বড় অংশই জীবনের এসব সামাজিক বিষয় নিয়ে গঠিত।
* পবিত্র কুরআনের সাথে হৃদয়ঙ্গম শীর্ষক সমাবেশে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনায়ীর বক্তব্য থেকে নেওয়া।
* আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (জন্ম: ১৯৩৯), শিয়া মুজতাহিদ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাহবার। তিনি ইসলামী শিক্ষার প্রবর্তনের উপর অনেক রচনা প্রকাশ করেছেন।

captcha