
ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেট ফরেন রিলেশনস অ্যান্ড সিকিউরিটি কমিটির একটি বন্ধ অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছে: ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কঠোরভাবে দমন করতে হবে।
জায়োনিস্ট রেডিও "কান" এই সরকারের নেসেটের বৈদেশিক সম্পর্ক ও নিরাপত্তা কমিটির বন্ধ অধিবেশনে নেতানিয়াহুর কিছু বক্তব্য প্রকাশ করেছে।
এই বিবৃতিতে, নেতানিয়াহু, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং এই আদর্শকে দমন করার প্রয়োজনীয়তার পাশাপাশি, স্ব-শাসিত সংস্থাকে সমর্থন করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন।
তার মতে, ইহুদিবাদী শাসনের স্ব-শাসিত সংস্থার প্রয়োজন এবং এর পতন রোধ করার জন্য এই সংস্থাগুলিকে অর্থনৈতিক সহায়তা দিতে প্রস্তুত। এ সম্পর্কে নেতানিয়াহু বলেছে: স্ব-শাসিত সংস্থার বর্তমান প্রধান মাহমুদ আব্বাসের স্থলভিসিক্তের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী এবং এর পতনে আমাদের কোনো আগ্রহ নেই।
এদিকে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র অর্জনের আকাঙ্ক্ষাকে হত্যা করার যে পরিকল্পনা ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থাপন করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে হামাস।ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন বলেছে, নেতানিয়াহুর বক্তব্যে ইসরাইলের ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ হয়ে পড়েছে।
সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়েছে হামাস।
নেতানিয়াহু সম্প্রতি ইসরাইলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘মাহমুদ আব্বাস পরবর্তী দিনটির’ জন্য তেল আবিব অপেক্ষা করছে। ফিলিস্তিনি জনগণ তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখে তার কী হবে- একজন ইসরাইলি সংসদ সদস্য এমন প্রশ্ন করলে নেতানিয়াহু এক বাক্যে উত্তর দেন, “রাষ্ট্র প্রতিষ্ঠার এই আকাঙ্ক্ষা ধ্বংস করাই হবে আমাদের কাজ।”
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর এ বক্তব্য এই ফ্যাসিবাদী অবৈধ রাষ্ট্রের গোপন অভিলাস প্রকাশ করে দিয়েছে। আর সেই অভিলাসটি হচ্ছে, ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে ইহুদিবাদী অভিবাসীদের উপনিবেশ পাকাপোক্ত করা।
হামাস তার বিবৃতিতে আরো বলেছে, নেতানিয়াহু ফিলিস্তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে বক্তব্য দেয়ার পর এখন মাহমুদ আব্বাসের উচিত এই দখলদার শক্তির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়া। 4150458