IQNA

কুরআন পোড়ানোর ব্যাপারে পোপের বিতৃষ্ণা / বিশ্বের শান্তির বার্তাবাহক প্রয়োজন

11:27 - July 04, 2023
সংবাদ: 3473995
তেহরান (ইকনা): কুরআন পোড়ানোর অপরাধের নিন্দা করে, বিশ্বের ক্যাথলিকদের নেতা জোর দিয়েছিলেন যে ধর্মীয় পবিত্রতার অপবিত্রতা সংঘর্ষ, শত্রুতা এবং ধ্বংসের দিকে নিয়ে যায়, বর্তমানে বিশ্বের শান্তির বার্তাবাহকের প্রয়োজন।

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। এমন কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত বলেও জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ এই ধর্মীয় গুরু। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এই মন্তব্য করেন। বাক স্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি এটি প্রত্যাখ্যানও করেছেন তিনি।

পোপ বলেন, ‘পবিত্র বলে বিবেচিত যেকোনো গ্রন্থকে সম্মান করা উচিত। আমি এ ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং বিরক্ত বোধ করি।’ তিনি আরো বলেন, কোরআন পোড়ানোর ঘটনা অনুমোদন দেয়া অগ্রহণযোগ্য এবং নিন্দিত। মত প্রকাশের স্বাধীনতাকে অন্যদের বিরক্ত করার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।

বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান এ ধর্মগুরু আরও বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিটি মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো এবং সবার প্রতি সহযোগিতা ও ভ্রাতৃত্বসূলভ আচরণ করা।
সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভের সময় পবিত্র কুরআনকে অবমাননা করার একটি কর্মসূচি পালনের অনুমতি দেয় দেশটির সরকার। এর ধারাবাহিকতায় বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিনে ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআন পোড়ান। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন। 4152145

captcha