
এবার সৌদি আরবের সেবা সংস্থার সহায়তায় দৃষ্টিপ্রতিবন্ধী ৪২ পুরুষ ও নারী পবিত্র হজ পালন করেছেন। রিয়াদভিত্তিক সেবামূলক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ব্লাইন্ড (কাফিফ) তাদের হজ পালনে স্পন্সর করে।
জামারায় পাথর নিক্ষেপ থেকে তাওয়াফসহ হজের পুরো কার্যক্রম পালনে তাদের সহযোগিতা করা হয়। সুষ্ঠুভাবে হজের পুরো কার্যক্রম সম্পন্ন করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সংস্থার প্রধান ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ আল-মুবারক।
তিনি জানান, মানাসিক প্রগ্রামের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের হজ পালন সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে আমরা সহযোগিতার উদ্যোগ নিই। এবার তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ৪২ জন দৃষ্টিপ্রতিবন্ধী সহযোগীদের মাধ্যমে হজ পালন করেন।
সূত্র : সৌদি গেজেট