IQNA

হিজবুল্লাহ মহাসচিবের কাছে ইরানের সর্বোচ্চ নেতার শোকবার্তা 

23:23 - July 15, 2023
সংবাদ: 3474054
তেহরান (ইকনা): লেবাননের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ আফিফ আল-নাবলুসির ইন্তেকালে শোক বার্তা পাঠিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এই শোকবার্তায় সর্বোচ্চ নেতা শেখ আফিফ আল-নাবলুসির পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। পাশাপাশি তিনি লেবানন এবং ফিলিস্তিনের সমস্ত যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান। গতকাল (শুক্রবার) শেখ নাবলুসি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর এবং গত কয়েক বছর ধরে তিনি নানা রকম স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
 
এদিকে, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিও লেবাননের ইসলামি বিশেষজ্ঞ শেখ আফিফ আল-নাবলুসির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কাছে এই শোক বার্তা পাঠান।শেখ আফিফ আল-নাবলুসি দখলদার ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের একনিষ্ঠ সমর্থক ছিলেন।
captcha