IQNA

ইরাক: মার্কিন হামলা এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি

21:21 - February 03, 2024
সংবাদ: 3475048
ইকনা: ইরাকের বিভিন্ন স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় আকারের হামলার প্রতিক্রিয়ায়, ইরাকি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এই আক্রমণগুলি ইরাক এবং অঞ্চলকে এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যাবে যার ভাগ্য অজানা এবং এর পরিণতি হবে মারাত্মক ও বিপজ্জনক৷

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের যোদ্ধাদের ওপর মার্কিন বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরাক সরকার। প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল বলেন, এই বিমান হামলা সুস্পষ্টভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

তিনি বলেন, ওয়াশিংটন যে পদক্ষেপ নিয়েছে তা ইরাক এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরাক এবং সিরিয়ার অভ্যন্তরে ৮৫টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। আমেরিকা থেকে উড়ে আসা বোমারু বিমানের সঙ্গে বহু সংখ্যক জঙ্গিবিমান এসব হামলায় যোগ দেয় বলে সেন্টকম জানিয়েছে। 

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্দান সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে যে হামলা হয়েছে তার জবাব দেয়া শুরু হয়েছে এবং এই জবাব অব্যাহত থাকবে।

captcha