IQNA

রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে ফিরে যাওয়ার অনুরোধ

22:26 - August 27, 2024
সংবাদ: 3475948
ইকনা- বাংলাদেশের কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানাচ্ছে।

মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে আশ্রয়প্রার্থী হিসেবে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাত বছর পূর্ণ হয়েছে গতকাল রবিবার। এ উপলক্ষে গতকাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গারা সমাবেশের আয়োজন করে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা ২৫ আগস্ট দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। সমাবেশে তারা পাঁচ দফা দাবি জানিয়ে স্বদেশে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছে।

গতকাল সকাল ১০টার পর মুষলধারার বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন  ক্যাম্পে ‘হোপ ইজ হোম’ ক্যাম্পেইন পালন করে তারা। সমাবেশে রোহিঙ্গারা মিয়ানমারে গণহত্যা বন্ধ করো স্লোগান দিতে থাকে।

স্বদেশে ফিরে যাওয়ার ক্যাম্পেইন উপলক্ষে আশপাশের ক্যাম্প থেকে সকাল থেকেই লোকজন কুতুপালং ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হতে শুরু করে। ক্যাম্পেইন সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী, শিশুরাও যোগ দেয়।

পোস্টার, প্ল্যাকার্ডে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানায়।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের চারটি পৃথক রোহিঙ্গা ক্যাম্পে গতকাল দিবসটি উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। এসব সমাবেশে রোহিঙ্গারা পাঁচটি দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আরাকানে অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে।

নাগরিকত্ব দিয়ে অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের ওপর পরিচালিত মিয়ানমার জান্তা ও অরাকান আর্মির নির্যাতনের বিষয়ে জবাবদিহি করতে হবে। মিয়ানমারে জাতিগত সহাবস্থান ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। 4233719

captcha