IQNA

২০ বছর পর আমেরিকার কারাগার থেকে মুক্তি পেলেন খালিদ মেশালের ভাই 

0:04 - December 14, 2024
সংবাদ: 3476525
ইকনা- গাজার বাইরে হামাস আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের প্রধান খালেদ মেশালের সৎ ভাই মফিদ আবদুল কাদির মেশাল ২০ বছর পর আমেরিকান কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আমেরিকান কর্তৃপক্ষ ২০  বছর জেলে থাকার পর গাজা স্ট্রিপের বাইরে হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরো প্রধান খালেদ মেশালের সৎ ভাই মফিদ আব্দুল কাদির মেশালকে মুক্তি দিয়েছে।
ফিলিস্তিনি ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ (হামাস) এর অর্থায়নে অংশ নেওয়া এবং "পবিত্র ভূমি" নামে পরিচিত দাতব্য সংস্থাকে সহযোগিতা করার অভিযোগে মফিদ মেশাল প্রায় ২০  বছর আমেরিকার কারাগারে বন্দী ছিলেন। আমেরিকান আদালত তাকে সহ ফিলিস্তিনি বংশোদ্ভূত আরও ৪ জন আমেরিকানকে কারাদণ্ডে দণ্ডিত করেছিল, যাদের মধ্যে হামাসের ভাইস প্রেসিডেন্ট মুসা আবু মারজুকের আত্মীয় মোহাম্মদ এল-জেইন ছিলেন।
হলি ল্যান্ড গ্রুপটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ফিলিস্তিনি দাতব্য গোষ্ঠীগুলির মধ্যে একটি, যার সদর দপ্তর ডালাসের শহরতলীতে অবস্থিত ছিল এবং ১১ই সেপ্টেম্বর, ২০১১ এর ঘটনার পরে, মার্কিন যুক্তরাষ্ট্রে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।
এই গোষ্ঠীটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্য করার জন্য তাদের কার্যকলাপ সীমিত করেছিল, কিন্তু আমেরিকান আদালত দাবি করেছে যে এই গোষ্ঠীর কার্যকলাপগুলি হামাসের আন্দোলনকে অর্থায়ন করার জন্য করা হয়েছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচিত হয়।
আন্তর্জাতিক ইস্যুগুলির কিছু পর্যবেক্ষক মনে করেন যে মফিদ মাশালের আকস্মিক মুক্তি ইহুদিবাদী সরকার এবং হামাসের মধ্যে বন্দী বিনিময়ের সম্ভাব্য চুক্তির সাথে সম্পর্কিত হতে পারে। এই দাবি সত্য হলে, আমরা সম্ভবত আগামী দিন এবং সপ্তাহগুলিতে এই বিনিময় সম্পর্কে খবর শুনতে পাব৷ 4253956#

captcha