IQNA

একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট

0:02 - January 15, 2025
সংবাদ: 3476706
ইকনা- ইত্তেফাক ডিজিটাল ডেস্কে ১৪ জানুয়ারি ২০২৫, সময় ১৩:১৯ প্রকাশিত "একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট" শিরোনামে খরবের প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান।

ইত্তেফাক ডিজিটাল ডেস্কে ১৪ জানুয়ারি ২০২৫, সময় ১৩:১৯ প্রকাশিত "একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট" শিরোনামে খরবের প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান। তার এই প্রতিক্রিয়া বার্তা সংস্থা "ইকনা"য় প্রকাশ করা হল:
"একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট" এ খবর নিয়ে কিছু কথা :
   এটাই বিশ্বের বৃহত্তম পরাশক্তি (ছুপার পাওয়ার ) মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র ) বর্তমান অবস্থা ও হাল - হকিকত । সবচেয়ে ধনী দেশের সবচেয়ে ধনী অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া মহান আল্লাহর রোষ ও গযবের দাবানলে জ্বলে পুড়ে খাক  ( ছাইভস্ম) হয়ে যাচ্ছে !!!! বিশ্বের সবচেয়ে বৃহত্তম ছুপার পাওয়ার কিছুই করতে পারছে না আগুন নিভানোর ক্ষেত্রে ।
ধনী ধনাঢ্যরা নি:স্ব কপর্দকহীন ফকীর মিসকীনে পরিণত হয়ে যাচ্ছে।
কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী দেশের সবচেয়ে ধনী এবং বিজ্ঞান , প্রযুক্তি ও শিল্পে সবচেয়ে উন্নত অঙ্গ রাজ্যের ধনী ধনাঢ্য অধিবাসীদের মন মানসিকতা মোটেও উদার , বড় ও ধনী নয় বরং ডাকু , চোর - জোচ্চোর , লুটেরা , লুচ্চা ও বাটপার প্রকৃতি ও স্বভাবের যার প্রমাণ ইত্তেফাকে প্রকাশিত এ খবর : একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস অন্য দিকে চলছে লুটপাট !!!
কেন এ স্বভাব তাদের ? আসলে গোটা মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) বুনিয়াদই হচ্ছে গণহত্যা , লুটপাট, অন্যদের সম্পদ হরণ ও লুটপাটের ওপর । মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র ) বহিরাগত সাদা চামড়ার ইউরোপীয় অভিবাসী অধিবাসীরা মাযুরার আদিবাসী রেড ইন্ডিয়ানদের কাছ থেকে এ দেশ ও ভূখণ্ড জবরদখল করে কয়েক শতাব্দী ধরে গণহত্যা চালিয়ে তাদের প্রায় নির্মূল ও নির্বংশ করে দিয়েছে এবং আদিবাসীদের যাবতীয় সহায় সম্পদ ও আবাসভূমি সব দখল করে নিয়েছে । এই মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) শুধু উত্তর আমেরিকা মহাদেশে নয় বরং সমগ্র বিশ্ব জুড়ে সকল জাতির সহায় সম্পদ লুণ্ঠন করছে তস্করের মতো গত দেড় শতাব্দী ধরে। শুধু মাযুরা একা নয় বরং যুরা ( যুক্তরাজ্য ) , কানাডা , অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও মাযুরার মতো একই পথের পথিক।  ব্রিটেন কানাডা , অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সাদা চামড়ার ইউরোপীয় অভিবাসী পাঠিয়ে ও সব দেশ ও মুলুক জবরদখল করে ও সব দেশের আদিবাসীদের মেরে কেটে খতম করে দিয়েছে!!! অতএব অ্যাংলোফোনীয় ( ইংরেজি ভাষাভাষী) মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র ) মতো এই চার অ্যাংলোফোনীয় দেশেরও ( যুরা বা যুক্তরাজ্য, কানাডা , অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ) বুনিয়াদ ও ভিত্ হচ্ছে আদিবাসীদের গণহত্যা , লুন্ঠন , লুটপাট ও চৌর্যবৃত্তির ওপর । অতএব যারা জাত ডাকাত , চোর ও দস্যু প্রকৃতির তারা যত ধনী ও ধনসম্পদের মালিক হোক না কেন  বিপদাপদ ও ক্রান্তিকালে তাদের আসল ডাকু , চোর , দস্যু, তস্কর , লুটেরা ও রক্তপিপাসু ঘাতক স্বরূপ , স্বভাব, প্রকৃতি ও চেহারা স্পষ্ট ফুটে ওঠে !!! লস অ্যাঞ্জেলেসের দাবানল আবারও ক্যালিফোর্নিয়া বাসীদের সুপ্ত ঘুমন্ত ডাকু , লুটেরা ও চোর প্রকৃতি , চরিত্র ও স্বভাবকে জাগিয়ে তুলেছে। তবে মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র ) বাসিন্দাদের ডাকু ,  লুটেরা , চোর চোট্টা , বদমাইশ, রক্তপিপাসু ঘাতক প্রকৃতি ও স্বভাব তো আসলে জাগ্রত আছে বলেই পৃথিবী ব্যাপী লুটতরাজ ও রক্তপাত করেই যাচ্ছে তারা অর্থাৎ মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) অধিবাসীরা। ইল্লৎ ( ময়লা আবর্জনা) যায় ধুলে খাসলত ( স্বভাব চরিত্র) যায় মরলে। মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র ) বাসীদের মরা পর্যন্ত তাদের ডাকু , লুটেরা, চোর ও ঘাতক প্রকৃতি ও খাসলত বদলাবে না।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha