
১৩ বছর বা তদূর্ধ্ব যেকোনো বয়সী নারী ও পুরুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
প্রতিযোগিতাটির বিচারক প্যানেলে রয়েছেন- দেশবরেণ্য ছয় জন কারি। তারা হলেন– কারি আব্দুল ওয়াদুদ, কারি মোহাম্মদ আব্দুল গফুর, কারি মনোয়ার হোসেন, কারি মোস্তাকিম বিল্লাহ, কারি আবু সালেহ মুসা এবং কারি মুশফিক বিন মুস্তফা।
প্রাথমিক পর্যায়ে রেজিট্রেশন করা পাঁচ শ জনের বেশি প্রতিযোগীর মধ্য থেকে ৬০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রতিযোগীদের কোরআন তেলাওয়াত প্রথম রমজান থেকে ২৯ রমজান পর্যন্ত দীপ্ত টিভিতে সম্প্রচারিত হবে।
প্রতিযোগিতার বিচারক কারি আব্দুল ওয়াদুদ বলেন, ‘তা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কোরআনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এই প্রতিযোগিতা তরুণদেরকে শুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের আত্মিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন ৬ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং তার নিজ এলাকায় একটি মসজিদ নির্মান করা হবে।
দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন দেড় লাখ টাকার শিক্ষাবৃত্তি।