
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফাঁকা বাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
পুলিশ জানিয়েছে, তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে।
আরো দুটি বাসেও বোমা রাখা ছিল। তবে সেখানে বিস্ফোরণ হয়নি।
এ ঘটনাকে সন্দেহভাজন জঙ্গি হামলা বলে মনে করছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ দেশটির সব বাস ও ট্রেন থামিয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন।
এদিকে, এ ঘটনার পর পশ্চিত তীরে কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী।
সূত্র : বিবিসি