IQNA

ইয়েমেনে হামলার গোপন তথ্য প্রকাশ নিয়ে ফের আলোচনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0:04 - April 22, 2025
সংবাদ: 3477246
ইকনা-  ইয়েমেনে মার্কিন হামলার গোপন তথ্য প্রকাশ নিয়ে ফের আলোচনায় এসেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত ১৫ মার্চ ইয়েমেনে চালানো সামরিক হামলার গোপন পরিকল্পনা ব্যক্তিগত সিগন্যাল চ্যাট গ্রুপে ফাঁস করেছিলেন বলে অভিযোগ উঠেছে। 
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথ তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে এই তথ্য শেয়ার করেন। ওই হামলার আগেই তা নিয়ে দীর্ঘক্ষণ ‘আড্ডা’ চলেছে হেগসেথের ঘনিষ্ঠজনদের সঙ্গে।
 
 
 
এর আগেও হেগসেথের বিরুদ্ধে ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস করার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগে বলা হয়, হোয়াইট হাউসের ‘গ্রুপ চ্যাটে’ তিনি ভুল করে এক সাংবাদিককে যুক্ত করেছিলেন। ফলে ইয়েমেনে হামলা সংক্রান্ত যাবতীয় আলোচনা ওই সাংবাদিক আগে থেকেই জেনে যান। সেই খবর প্রকাশ্যে আসার পর অবশ্য প্রতিরক্ষামন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
 
 
কিন্তু দ্বিতীয়বার একই অভিযোগ উঠল হেগসেথের বিরুদ্ধে। 
প্রতিবেদনে দাবি করা হয়, যে সময়ে সাংবাদিককে গ্রুপে যোগ করেছিলেন হেগসেথ, প্রায় একই সময়ে তিনি স্ত্রী, বন্ধুদের সঙ্গেও মার্কিন সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এর ফলে ট্রাম্প প্রশাসনের গোপনীয়তা এবং কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
 
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, নিজের ব্যক্তিগত ফোনে একটি চ্যাট ‘গ্রুপ’ খুলেছিলেন হেগসেথ।
 
 
তাতে সদস্য হিসাবে ছিলেন তার স্ত্রী, ভাই, এক আইনজীবী বন্ধু এবং ঘনিষ্ঠ আরো কয়েকজন। দফতরের কাজে গোপনীয়তা রক্ষার জন্য হোয়াইট হাউস থেকে কর্মকর্তাদের আলাদা মোবাইল দেওয়া হয়। স্ত্রী, বন্ধুর সঙ্গে আলোচনার সময়ে সেই ফোন ব্যবহার করেননি হেগসেথ। কীভাবে কখন কোন বিমান ইয়েমেনে হুতি ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ করবে, তা বিশদে আলোচনা করা হয়েছিল ওই ব্যক্তিগত ‘চ্যাটে’।
 
 
টিম হাড্‌ল’। অন্তত ১২ জন সদস্য রয়েছেন এতে। হেগসেথের স্ত্রী ফক্স নিউজের সাবেক প্রযোজক। সামরিক ক্ষেত্রের একাধিক গোপন এবং গুরুত্বপূর্ণ বৈঠকে তিনিও হেগসেথের সঙ্গে ছিলেন। একাধিক সূত্র উল্লেখ করে এই খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
তবে এসব বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
captcha