IQNA

নেদারল্যান্ডসে গাজার সমর্থনে লক্ষাধীক মানুষের বিক্ষোভ

17:36 - May 19, 2025
সংবাদ: 3477397
ইকনা- গতকাল নেদারল্যান্ডসে লক্ষাধীক ডাচ মানুষ বিক্ষোভ করেছে, ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং গাজা যুদ্ধের প্রতি দেশটির সরকারের অবস্থানের নিন্দা জানিয়েছে।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থীরা। রোববার হেগে ফিলিস্তিনি জনগণের সমর্থনে হাজার হাজার মানুষ জড়ো হন।
 
সমাবেশে অংশগ্রহণকারীরা ইহুদিবাদী ইসরাইলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেছেন, গত মার্চ থেকে গাজায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে।
 
সমাবেশে অংশগ্রহণকারীরা যে ব্যানার বহন করছিলেন তাতে নানা শ্লোগান লেখা ছিল।
 
তারা মুখেও নানা শ্লোগান দিয়েছেন। গাজার মানুষের আর্তনাদ ডাচ সরকারের কানে পৌঁছায় না বলে তারা সমালোচনা করেছেন। বিক্ষোভকারীরা বলেন- নেদারল্যান্ডস অর্থ দিচ্ছে, আর তা দিয়ে ইসরাইল বোমা মারছে।
 
ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে মানুষ মারছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ১২ লাখের বেশি ফিলিস্তিনি।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নৃশংস আক্রমণ শুরু করেছে, যেখানে ৫৩,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গত নভেম্বরে, হেগ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অবরুদ্ধ গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি সরকার আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে যে দুর্ভিক্ষ রোধে গাজায় প্রাথমিক পরিমাণে মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেবে সরকার।
ইহুদিবাদী সরকার ৭ অক্টোবর, ২০২৩ (১৫ মেহের ১৪০২ হিজরি) গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দুটি প্রধান লক্ষ্য নিয়ে: হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং অঞ্চল থেকে ইহুদি বন্দীদের ফিরিয়ে আনা, কিন্তু তারা এই লক্ষ্যগুলি অর্জন করতে ব্যর্থ হয় এবং বন্দী বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য হয়। 4283331
captcha