IQNA

যুক্তরাষ্ট্রে মুসল্লিদের প্রতি হেনস্তা ও অবমাননা

13:07 - November 17, 2025
সংবাদ: 3478449
ইকনা- টেক্সাস অঙ্গরাজ্যে এক মার্কিন নাগরিক মুসলিম যুবকদের নামাজের সময় আক্রমণাত্মক আচরণ ও অবমাননাকর মন্তব্য করেছে।

যুক্তরাষ্ট্রে মুসল্লিদের প্রতি হেনস্তা ও অবমাননাইকনা সূত্রে নিউজ রুম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়ডালাসের একটি পার্কিং লটে মুসলিম যুবকদের জামায়াতে নামাজ চলাকালে এক ব্যক্তি গাড়িতে ঘুরে ঘুরে তাদের উদ্দেশে বারবার চিৎকার করে বলছে: তোমাদের যিশুকে প্রয়োজন!

মার্কিন গণমাধ্যম জানায়, ওই ব্যক্তি ক্রিস্টোফার সোভচাক, যিনি এর আগেও এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোরআন পোড়ানোর ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছিলেন। ওই ঘটনায় ইসলামি সংগঠনগুলো ঘৃণাজনিত অপরাধের তদন্ত দাবি করেছিল։

ভিডিওটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে এবং বহু মানুষ সব ধর্মের জন্য শক্তিশালী আইনি সুরক্ষা দাবি করেছেন।

এর আগে টেক্সাসের রিপাবলিকান প্রার্থী ভ্যালেনটিনা গোমেজএর কোরআন পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক নিন্দার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, গোমেজ একটি ফ্লেম থ্রোয়ার দিয়ে কোরআন পোড়াচ্ছেন এবং বলছেন:
আমি টেক্সাস থেকে ইসলাম শেষ করে দেবঈশ্বর আমাকে সাহায্য করুন।
তিনি আরও দাবি করেন, মুসলমানরা খ্রিস্টান দেশ দখলের জন্য হামলা ও হত্যাকাণ্ড চালায়

গোমেজ দর্শকদের তাঁর নির্বাচনী প্রচারণায় দান করার আহ্বান জানিয়ে বলেন যে কংগ্রেসে গেলে মুসলমানদের সহিংসতার ভয় আর পেতে হবে না!

এই ভিডিও রাজনৈতিক নেতা, ধর্মীয় সংগঠন ও সাধারণ জনগণের তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। অনেকে নির্বাচনের আগে বাড়তে থাকা ধর্মীয় বিদ্বেষ ও অসহিষ্ণুতার বিষয়ে উদ্বেগ জানান।

উল্লেখযোগ্য যে, গোমেজ ২০২৪ সালের ডিসেম্বরে নিউইয়র্কে এক ঘটনার মাধ্যমে আলোচনায় আসেন। সেখানে তিনি একজন অভিবাসীর প্রতীকী পুতুল নিয়ে সহিংস অপরাধে জড়িত অভিবাসীদের মৃত্যুদণ্ডদাবি করেন।

পরবর্তীতে ভিডিওটি মুছে ফেলা হয় এবং তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিত করা হয়। নির্বাচনী প্রচারণায়ও তিনি খুব সামান্য সমর্থন পানরিপাবলিকান প্রাইমারিতে মাত্র ৭.৪% ভোট পেয়ে ষষ্ঠ হন। 4317096#

captcha