IQNA

হিজবুল্লাহর মহাসচিব শুক্রবার ভাষণ দেবেন

13:34 - December 04, 2025
সংবাদ: 3478544
ইকনা-  লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম আগামী শুক্রবার (৫ ডিসেম্বর/১৪ অগ্রহায়ণ) গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

আল-মানার টিভির বরাতে ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে: শেখ নাঈম কাসেম শুক্রবার বৈরুত সময় বেলা ২টা ৩০ মিনিটে কুদসের পথে শহিদ আলেমদের স্মরণেআয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন।

এই অনুষ্ঠানটি তাদের স্মরণে উৎসর্গ করা হয়েছে যাঁরা জ্ঞানের মহত্ত্ব ও শাহাদাতের মহিমা একসঙ্গে নিজেদের মধ্যে ধারণ করেছিলেন। বিশেষ করে স্মরণ করা হবে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (উম্মতের শহিদ নেতা) এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাত, যাঁদের রক্তাক্ত আলো এই পথকে আরও উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানটি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এলাকায় শহিদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 4320778#

captcha