IQNA

আমেরিকায় ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের ব্যাপক জনগণের ক্যাম্পেইন শুরু

8:47 - February 05, 2026
সংবাদ: 3478847
ইকনা- আমেরিকায় মানবাধিকারকর্মী ও সংগঠনগুলো একটি ব্যাপক জনগণভিত্তিক ক্যাম্পেইন শুরু করেছে—যাতে কংগ্রেসকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানানো হচ্ছে।

ফিলিস্তিন তথ্য কেন্দ্রের বরাত দিয়ে ইকনা জানায়, এই ক্যাম্পেইন শুরু হয়েছে কংগ্রেসে ৬.৬ বিলিয়ন ডলার মূল্যের নতুন অস্ত্র চুক্তি অনুমোদনের পর। এই সিদ্ধান্তের পর জনমতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে।

সমালোচকরা বলছেন: আমেরিকান করদাতাদের টাকা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরিবর্তে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন দেওয়ার জন্য ব্যয় হচ্ছে।

«Block the Bomb» নামে এই ক্যাম্পেইন জনগণ ও গণমাধ্যমের মাধ্যমে নাগরিকদের উদ্বুদ্ধ করছে যেন তারা নিজ নিজ নির্বাচিত কংগ্রেস সদস্যদের সাথে যোগাযোগ করে দাবি জানান।

ক্যাম্পেইনের দাবিগুলোর মধ্যে রয়েছে: আইনি ক্ষমতা ব্যবহার করে অস্ত্র চুক্তি বাস্তবায়ন বন্ধ করা, সামরিক সহায়তা স্থগিত বা বাতিল করা এবং ভবিষ্যতের যেকোনো সামরিক সহায়তাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মেনে চলার শর্তে বাঁধা।4332420#

captcha