IQNA

ইরানে কৃষি উৎপাদন ৫০০ শতাংশ বৃদ্ধি / ল্যাভরভ: এপস্টেইন নথি ওদের শয়তানি চেহারা উন্মোচন করেছে

13:48 - February 09, 2026
সংবাদ: 3478875
ইকনা — ইরানের কৃষি গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ সংস্থার উপপ্রধান জানিয়েছেন, গত ৪০ বছরে দেশটির কৃষি খাতের উৎপাদন ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইরানের কৃষি গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ সংস্থার গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপপ্রধান গোলাম রেজা সালেহি রোববার বলেন, প্রায় ৪০ বছর আগে ইরানের কৃষি খাতের মোট উৎপাদন ছিল ২ কোটি ৫০ লাখ টন এবং শস্য ও বাগানজাত ফসলের চাষযোগ্য জমির পরিমাণ ছিল প্রায় ১ কোটি হেক্টর।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে- তিনি এই খাতে ঘটে যাওয়া পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ৪০ বছরে ইরানে কৃষিজমির পরিমাণ মাত্র ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি হেক্টর থেকে ১ কোটি ৪০ লাখ হেক্টরে পৌঁছেছে, কিন্তু একই সময়ে কৃষি উৎপাদন ২ কোটি ৫০ লাখ টন থেকে বেড়ে প্রায় ১৩ কোটি টনে উন্নীত হয়েছে।

সালেহি আরও বলেন, যদিও চাষযোগ্য জমির পরিমাণ মাত্র ৪০ শতাংশ বেড়েছে, তবুও কৃষি উৎপাদন ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে—যা উৎপাদনশীলতা বৃদ্ধিতে দেশীয় জ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার স্পষ্ট প্রমাণ।

 

ইয়াসের আল-ঈসাওয়ি

 

হাশদ আশ-শাবির উপপ্রধান: যুক্তরাষ্ট্র ইরাককে বিভক্ত করতে চায়

ইরাক থেকেও খবর এসেছে। দেশটির গণবাহিনী (হাশদ আশ-শাবি)-এর উপপ্রধান ইয়াসের আল-ঈসাওয়ি বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো ইরাককে বিভক্ত করা, আর এ কারণেই তারা ইরাকি সেনাবাহিনীকে নতুন অস্ত্র দিয়ে সজ্জিত করতে বাধা দিচ্ছে।
তিনি বলেন, ইরাকের সীমান্ত পুরোপুরি নিরাপদ এবং এ বিষয়ে কোনো উদ্বেগ নেই। তবে তিনি বলেন, সিরিয়ার শরণার্থী শিবির থেকে প্রায় তিন হাজার দায়েশ (আইএস) সন্ত্রাসী পালিয়ে গেছে, যারা ইরাক ও সিরিয়ার জন্য বড় ধরনের হুমকি।

ইয়াসের আল-ঈসাওয়ি, হাশদ আল-শাবির উপপ্রধান (ইরাক)

ল্যাভরভ

 

ল্যাভরভ: এপস্টিন মামলা পশ্চিমের শয়তানি চেহারা উন্মোচন করেছে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জেফরি এপস্টিনের (কুখ্যাত বিলিয়নিয়ার ও যৌনকাজে শিশু পাচারকারী) নথিগুলো পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা অভিজাতদের শয়তানি চরিত্র ও প্রবণতাকে উন্মোচন করেছে।
তিনি বলেন, এই সেই পশ্চিমা চেহারা, যা পুরো বিশ্বের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। ল্যাভরভ জোর দিয়ে বলেন: এটি নিখাদ ও খাঁটি শয়তানবাদ ছাড়া আর কিছু নয়।# পার্সটুডে

captcha