IQNA

কুদসে চরমপন্থী ইহুদির কুরআন পোড়ানো: ইসরায়েলি অত্যাচারের নতুন মাত্রা

0:21 - February 18, 2026
সংবাদ: 3478925
ইকনা- অধিকৃত কুদসে এক চরমপন্থী ইহুদি কুরআনুল কারিমের একটি কপি পুড়িয়ে দিয়েছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইকনা জানায়, আল-শুরুকের বরাতে—সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, এক ইসরায়েলি চরমপন্থী অধিকৃত কুদসে কুরআনের একটি কপি আগুনে পুড়িয়ে দিচ্ছে।

আরব সদস্য আহমাদ তাইয়্যিবি তার অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে বলেন: অপরাধীকে তার ইহুদি পরিচয়ের কারণে কোনো শাস্তি দেওয়া হবে না।

এই ঘটনা ঘটেছে ঠিক যখন মঙ্গলবার সকালে দখলদার ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় ডজনখানেক বসতি স্থাপনকারী মসজিদুল আকসার প্রাঙ্গণে প্রবেশ করে।

কুদস গভর্নরেট জানিয়েছে: বসতি স্থাপনকারীরা মসজিদুল আকসার আঙিনায় উস্কানিমূলক তালমুদি অনুষ্ঠান পালন করেছে। এ সময় তাদের কয়েকজন নাচ-গানে মেতে ওঠে।

মসজিদুল আকসায় এই ধরনের আক্রমণ দখলদার বাহিনীর সহায়তায় বসতি স্থাপনকারীদের নিয়মিত তালমুদি অনুষ্ঠানের অংশ। এটি মসজিদ ও পুরোনো কুদসে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টার একটি অংশ।

অধিকৃত কুদসের ফিলিস্তিনিরা প্রায়ই এ ধরনের আক্রমণের শিকার হন—নামাজ পড়তে যাওয়ার সময় শারীরিক নির্যাতন, মসজিদে প্রবেশে বাধা দেওয়া এবং অন্যান্য হয়রানি। 4335088#

captcha