IQNA

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আমাদ দিয়ালো: ম্যাচের আগে গানের বদলে কুরআন শুনি

14:45 - February 24, 2026
সংবাদ: 3478959
ইকনা- ম্যানচেস্টার ইউনাইটেডের মুসলিম তারকা আমাদ দিয়ালো (Amad Diallo) বলেছেন, ম্যাচের আগে মানসিক প্রস্তুতির জন্য তিনি গানের পরিবর্তে পবিত্র কুরআন শোনেন। এতে তাকে বিপুল পরিমাণ শক্তি ও প্রশান্তি মেলে।

ক্লাবের অফিসিয়াল আরবি অ্যাকাউন্টে শনিবার প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দিয়ালো বলেন: “ম্যাচের আগে আমি কুরআন শুনতে পছন্দ করি। এতে আমাকে অনেক এনার্জি দেয়। আমি গানের বদলে কুরআন শুনি।”

পরদিন (রোববার) ক্লাবের ইংরেজি অ্যাকাউন্টে প্রকাশিত পূর্ণ ভিডিওতে তিনি তার দৈনন্দিন রুটিন বর্ণনা করেন: “সাধারণত খুব সকালে ঘুম থেকে উঠি। বাড়িতে শরীরচর্চা করি, নামাজ আদায় করি। তারপর ক্যারিংটন ট্রেনিং সেন্টারে এসে হালকা নাশতা করি।”

দুই বছর আগেও আমাদ দিয়ালো তার এক্স অ্যাকাউন্টে আয়াতুল কুরসি পড়ার ছবি শেয়ার করেছিলেন। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন: “আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন নামাজ পড়ি। ম্যাচে নামার আগে বিসমিল্লাহ বলি। খেলা শেষে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে যে স্বাস্থ্য ও শক্তি দিয়েছেন তার জন্য দোয়া করি। এটি প্রত্যেক মুসলিমের কর্তব্য।”

আমাদ দিয়ালো (২৩) আইভরি কোস্টের এই তরুণ উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিয়মিত খেলছেন এবং তার ধর্মীয় অনুশাসন ও পেশাদারিত্বের জন্য ফুটবলপ্রেমীদের কাছে প্রশংসিত। 4336274#

captcha